ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আর্ট ক্যাম্প শুক্রবার

ads

কসমস ফাউন্ডেশনের সহায়তায় শুক্রবার কসমস আতেলিয়ার৭১-এর সাথে যৌথভাবে ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক এক আর্ট ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে গ্যালারি কসমস। বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দিনব্যাপী এ ক্যাম্পে দেশের ২১ জন শীর্ষস্থানীয় ও প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী অংশ নেবেন।


তারা হলেন- প্রখ্যাত শিল্পী অলকেশ ঘোষ, জামাল আহমেদ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রত্নেশ্বর শুত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বনিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার ও সুরভী শ্রুতি। রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে আর্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page